গু’রুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ঋষি কাপুর
বিনোদন ডেস্ক।। গু’রুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। বুধবার ভোরে মুম্বইয়ের এক হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কী কারণে ভর্তি করা হয়েছে তা এখনও প্রকাশ করা হয়নি।
ঋষি কাপুরের বড় ভাই ও আরেক বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর এক ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটা সত্যিই যে ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ও এই মুহূর্তে স্যর এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হসপিটালে ও রয়েছে। ওর শরীর খারাপ করে এবং কিছু সমস্যা দেখা দেয়। তাই বুধবার ভোর বেলায় ওকে শীঘ্র হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থা কি খুব সংকটজনক? এই প্রশ্নের উত্তরে রণধীর জানান, অতটা খারাপ অবস্থা হলে আমিও এখন হাসপাতালে থাকতাম। ও ঠিক হয়ে যাবে। নীতু ওর সঙ্গে আছে।
কয়েক বছর আগেই ক্যানসারে আক্রান্ত হন ঋষি কাপুর। আর তার পরে টানা এক বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন চিকিৎসার খাতিরে। ২০১৯ এর সেপ্টেম্বরে তিনি দেশে ফেরেন।
ফেব্রুয়ারি মাসেও একটি ইনফেকশন হয়েছিল ঋষি কাপুরের। তখনও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে নিজের ভক্তদের শারীরিক স্থিতিশীলতার কথা নিজেই জানান তিনি। তিনি সেই সময়ে দিল্লিতে ছিলেন। আর দিল্লির দূষণের জন্যই ইনফেকশন হয়েছিল।




