319761

৫ হাজারের বেশি যাত্রী এলো দুই ফেরিতেই!

নিউজ ডেস্ক।। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বুধবার সকালে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ফেরি ও ট্রলারে করে হাজার হাজার যাত্রী পদ্মা পাড়ি দিয়ে আসতে শুরু করেছে শিমুলিয়া ঘাটে। আর ট্রলারযোগে আসা যাত্রীদের নামানো হচ্ছে শিমুলিয়ার পদ্মার চরে।

মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে ফেরি শাহ পরান ও ডাম্প ফেরি রামশিং কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়া ঘাটে এসে নোঙর করে। ফেরি দু’টিতে আনুমানিক পাঁচ সহস্রাধিক যাত্রী ছিল। আর এদের অধিকাংশই ঢাকামুখী গার্মেন্টসকর্মী।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, অনেকক্ষণ বাদে বাদে ফেরি আসছে। যানবাহন তেমন নেই। তবে যাত্রীরা ছুটে আসছেন। এদের বেশিরভাগ গার্মেন্টসকর্মী। তবে ফেরির চেয়ে ট্রলারে করে বেশি শ্রমিক ছুটে আসছেন। শ্রমিক বোঝাই করে ট্রলারগুলো ঘাটের বাইরে পদ্মার চরে নোঙর করছে।

ad

পাঠকের মতামত