করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন সাংবাদিক হুমায়ুন কবীর খোকন
নিউজ ডেস্ক।। দৈনিক সময়ের আলো পত্রিকার চিফ রিপোর্টার হুমায়ুন কবীর খোকন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি। হাসপাতালের একজন মেডিকেল অফিসার এ খবর নিশ্চিত করেছেন।
দৈনিক সময়ের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায় বলেন, ‘তিনি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন বলে কিছুক্ষণ আগে খবর পেয়েছি।’
বৃহত্তর কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবীর খোকন এর আগে আমাদেরসময়সহ বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন।









