319333

অতিরিক্ত তিন মাসের বেতন দেয়া হবে করোনা ঠেকাতে কর্মরতদের

নিউজ ডেস্ক।।  করোনা মহামারিতে জীবনের ঝুঁ’কি নিয়ে প্রা’ণঘা’তি ভাইরাসটি সং’ক্রম’ণ ঠেকাতে সরকারি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পু’লি’শ, স্থানীয় প্রশাসনসহ মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরেকটি আর্থিক প্রণোদনা ঘোষণা করতে যাচ্ছে সরকার। এক্ষেত্রে বিশেষ প্রণোদনা হিসেবে তারা পাবেন অতিরিক্ত তিন মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি নীতিমালা চূড়ান্ত করেছে। সোমবার এ প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা।

এর আগে ২৩ এপ্রিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কেউ করোনায় আ’ক্রা’ন্ত হলে ক্ষতিপূরণ বাবদ গ্রেডভেদে পাঁচ থেকে ১০ লাখ টাকা এবং মা’রা গেলে ২৫ থেকে ৫০ লাখ টাকা দেয়ার পরিপত্র জারি হয়।

ওই পরিপত্রে বলা হয়, নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আ’ক্রা’ন্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ এ সং’ক্রা’ন্ত সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স’শ’স্ত্র বাহিনী ও প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারী দায়িত্ব পালনকালে করোনা’ভাইরাসে আ’ক্রা’ন্ত কিংবা আ’ক্রা’ন্ত হয়ে মারা গেলে এসব টাকা পাবেন।

পরিপত্রে আরও বলা হয়, ‘২০১৫ এর বেতনস্কেল অনুযায়ী ১৫-২০তম গ্রেডের কেউ আক্রান্ত হলে তিনি ক্ষতিপূরণ পাবেন পাঁচ লাখ টাকা, আর মারা গেলে পাবেন ২৫ লাখ। ১০-১৪তম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন সাড়ে সাত লাখ এবং আর মারা গেলে পাবেন সাড়ে ৩৭ লাখ টাকা। এছাড়া প্রথম-নবম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন ১০ লাখ এবং মারা গেলে পাবেন ৫০ লাখ টাকা।’ উৎস: পূর্বপশ্চিম।

ad

পাঠকের মতামত