319301

ইরানের কিছু এলাকার মসজিদ খুলে দেওয়া হচ্ছে

ডেস্ক রিপোর্ট।। করেনাভাইরাস পরিস্থিতিতে বন্ধ হওয়া ইরানের কিছু কিছু মসজিদ খুলে দেওয়া হচ্ছে; যেসব এলাকায় এই ভাইরাসের সংক্রমণ নেই ওইসব এলাকাতে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

রোববার দেশটির প্রেসিডেন্ট হাসান রহানি একথা জানিয়েছেন বলে রয়টার্সের এক প্রতিবেদেনে বলা হয়েছে।

মসজিদ খুলে দেওয়ার পাশাপাশি করোনার সংক্রমণ কমে যাওয়া অঞ্চলগুলোতে অন্যান্য নির্দেশনাও শিথিল করা হচ্ছে করোনার ব্যাপকভাবে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া এই দেশে।

প্রেসিডেন্ট বলেছেন, করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা অনুযায়ী অঞ্চলগুলোকে সাদা, হলুদ ও লাল রঙে ভাগ করা হবে। ধর্মীয় বিভিন্ন গোষ্ঠীর ওপর কড়াকড়ি আরোপ আগের মতোই থাকবে।

দেশটিতে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা কিছুটা কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে দোকানপাট, শপিংমল ও পার্কের মতো স্থানগুলোতে অবরুদ্ধ অবস্থা অনেকটা শিথিল করা হয়।

গত ডিসেম্বরে চীনের হবেই প্রদেশের উহানে করোর প্রথম অস্তিত্ব ধরা পড়ে; এরপর তা ছড়িয়েছে বিশ্বজুড়ে। এতে ইরানে এখন পর্যন্ত ৫ হাজার ৭১০ জনের মৃত্যু হয়েছে; আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৪৮১ জন।

ad

পাঠকের মতামত