গরিবের চাল ও আটাসহ চেয়ারম্যান আ’ট’ক
নিউজ ডেস্ক।। দিনাজপুর সদর উপজেলায় সরকারি ৬৪ বস্তা চাল ও ৪৮ বস্তা আটাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে আ’ট’ক করা হয়েছে। সোমবার উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের গাবুড়া বাজারে ওই চেয়ারম্যানের গুদামে অভিযান চালানো হয়। এ সময় শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোমিনুল ইসলামকে আ’ট’ক করে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পু’লি’শ সুপার (এএসপি) সুজন সরকার, কোতয়ালী থা’না’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন, ওসি (ত’দ’ন্ত) বজলুর রশিদ ও ডিবি পু’লি’শে’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল এই অ’ভি’যা’নে নেতৃত্ব দেন।
সদর সার্কেলের অতিরিক্ত পু’লি’শ সুপার (এএসপি) সুজন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী ও ডিবি পু’লি’শ চেয়ারম্যান মোমিনুলের গু’দা’মে অভিযান চালায়। অভিযানকালে ৩০ কেজি ওজনের ৬৪ বস্তা চাল ও ৫০ কেজি ওজনের ৪৮ বস্তা আটা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চেয়ারম্যান মোমিনুল ইসলাম পু’লি’শ’কে জানান, ৪ জন ডিলারের ওএমএস’র চাল ও আটা এগুলো। সরকার ওএমএসর চাল ও আটা বিক্রি বন্ধ রাখতে বলায় সেগুলো গুদামে রাখা হয়েছে। আ’ট’ক চেয়ারম্যান মোমিনুল ইসলামের বি’রু’দ্ধে মা’ম’লা দা’য়ে’র করা হচ্ছে বলেও তিনি জানান।




