318176

৮২ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনেরই করোনা

নিউজ ডেস্ক।। কিশোরগঞ্জ জেলায় সোমবার নতুন করে আরও ৪৪ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। ১৯ এপ্রিল পাঠানো ৮২ জনের নমুনা পরীক্ষা করে এ ৪৪ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। এ নিয়ে কিশোরগঞ্জ জেলায় এ পর্যন্ত মোট ১৪১ জনের করোনা সংক্রমণ চিহ্নিত হয়েছে।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার নতুন করে করোনা সংক্রমণ শনাক্তের তালিকায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ১০ জন, মিঠামইন উপজেলায় ১৬ জন, কটিয়াদী উপজেলায় ৯ জন, ইটনা উপজেলায় ৬ জন ও সদর উপজেরায় ৩ জন রয়েছেন। উৎস: বিডি-জার্নাল।

ad

পাঠকের মতামত