বা’কবিত’ণ্ডার পর বাংলাদেশি ছাত্রের পেটে গু’লি করল বি’এস’এফ
নিউজ ডেস্ক।। পঞ্চগড় সদর উপজেলার রতনীবাড়ি প্রধানপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বি’এস’এফ) গু’লি’তে শিমুন রায় (১৬) নামের এক ছাত্র গু’রুত’র’ আ’হ’ত হয়েছে। আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
আহক ছাত্রের বাড়ি সদর উপজেলার রতনীবাড়ি প্রধানপাড়া গ্রামে। সে ওই গ্রামের পরেশ চন্দ্র রায়ের ছেলে। ওই ছাত্র এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিজিবি জানায়, আজ বিকেলে শিমুন রায়সহ কয়েকজন নিজেদের পাটক্ষেত জাল দিয়ে বেড়া দিচ্ছিল। এ সময় ভারতের খয়েরবাড়ী সীমান্ত ফাঁড়ির টহলরত বি’এস’এফ সদস্যরা ঘটনাস্থলে এসে বেড়া দিতে নিষেধ করেন। এতে উভয়ের মধ্যে বা’কবিত’ণ্ডার একপর্যায়ে এক বি’এস’এফ সদস্য শিমুনকে খুব কাছে থেকে পেটের মধ্যে গু’লি করে চলে যান।
খবর পেয়ে এলাকাবাসী ওই কিশোরকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে বিজিবির নীলফামারী ৬৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মামুনুল হক বলেন, ‘আমরা খবর পেয়ে বি’এস’ফের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। এ ঘটনায় বি’এসএ’ফকে প্রতিবাদপত্র পাঠিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানোর প্রক্রিয়া চলছে। পতাকা বৈঠকের পর প্রকৃত তথ্য জানানো যাবে।’
বিষয়টি নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সিরাজউদ্দোলা পোলিন বলেন, ‘ওই ছাত্র পেটে গু’লি’বিদ্ধ অব্স্থায় হাসপাতালে এসেছিল। তার অবস্থা আ’শঙ্কা’জন’ক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।’ উৎস: দৈনিক আমাদের সময়।
‘






