317424

কনস্টেবলের শ্বাসকষ্ট, করোনা আ’ত’ঙ্কে থানা ছাড়লেন পু’লি’শ সদস্যরা

নিউজ ডেস্ক।। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার এক কনস্টেবলের শ্বাসকষ্ট শুরু হলে তিনি করোনায় আ’ক্রা’ন্ত সন্দেহে আ’ত’ঙ্কে থানা থেকে বেরিয়ে যান বাকি পু’লি’শ সদস্যরা। পরে ওই কনস্টেবলকে সদর আধুনিক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।

তবে দুর্যোগপূর্ণ অবস্থায় যেন কাজ বন্ধ না থাকে সেজন্য থানার পু’লি’শকে দুভাগে বিভক্ত করা হয়েছে। এক অংশ স্থানীয় শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে থা’না’র কার্যক্রম পরিচালনা করছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ‘থা’না’র একজন কনস্টেবল শ্বাসকষ্টে ভুগছিলেন। শ্বাসকষ্ট বেশি হওয়ায় তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি করোনা আ’ক্রা’ন্ত নন। সন্দেহজনক হিসেবে ওই কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার তার রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে।’

ওসি আরও বলেন, ‘থা’না’র কাজের সুবিধার্থে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। যদি কেউ সংক্রমিত হন তাহলে যেন অন্য একটি অংশ থানার কাজ চালিয়ে যেতে পারে সেজন্য থানা থেকে একটি অংশ ভাগ করে কমিউনিটি সেন্টারে আনা হয়েছে। তারা ২-৩ দিন ধরে দুভাগে বিভক্ত হয়ে কাজ করছেন।’ উৎস: দৈনিক আমাদের সময়।

ad

পাঠকের মতামত