রংপুরে বক্স খাটে লুকানো টিসিবির তেল উদ্ধার করেছে পু’লি’শ
ডেস্ক রিপোর্ট :এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসার মালিক হানিফ মিয়া (৫৮) ও মালামাল সরবরাহকারী লাল মিয়াকে (৫২) আটক করে পু’লি’শ। বুধবার রাত পৌনে ১১ দিকে মধ্য পার্বতীপুর এলাকার হানিফ মিয়ার বাড়ি থেকে টিসিবির ন্যায্যমূল্যের ১ হাজার ২৩৮ লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পু’লি’শের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ জানান, ১৭নং ওয়ার্ডের মধ্য পার্বতীপুর ঈদগামাঠ সংলগ্ন এলাকার একটি বাসার ভিতরে অভিনব কায়দায় বক্স খাটে লুকিয়ে রাখা টিসিবির ২ লিটার তেলের ২৫৯টি এবং ৫ লিটারের ১৪৪টি বোতল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সয়াবিন তেলের অনুমানিক মূল্য ৯৯ হাজার ৪০ টাকা।
এদিকে সরকারি পণ্য কালোবাজারে বিক্রির সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, তা অনুসন্ধান করতে আরও অভিযান চালানো হবে বলে জানান মহানগর গোয়েন্দা পু’লি’শে’র ওসি ফিরোজ ওয়াহিদ।
সম্প্রতি প্রা’ণঘা’তী করোনার প্রভাবে বিপর্যস্ত গরিব-দুঃখী মানুষের জন্য সরকার টিসিবির ন্যায্যমূল্যে পণ্য ডিলারদের মাধ্যমে বিক্রয় করছে। কিন্তু রংপুর নগরীর কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ লাভের উদ্দেশ্যে তা মজুদ করে রাখছেন। তাদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পু’লি’শ নিয়মিত অভিযান চালাচ্ছেন। উৎস: উত্তরবাংলা।






