দেশে করোনায় আ’ক্রা’ন্তের সংখ্যা হাজার ছাড়ালো, নতুন মৃ’ত্যু ৭
নিউজ ডেস্ক।। করোনাভাইরাস সং’ক্র’মিত কোভিড-১৯ রোগে একদিনে সর্বাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২০৯ এবং মা’রা গেছেন ৭ জন।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টার মধ্যে নমুনা সংগৃহীত হয়েছে ১৮০৪, পরীক্ষা করা হয়েছে পূর্বের নমুনাসহ ১৯০৫টি।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সংক্রমিত মোট ব্যক্তির সংখ্যা ২০৯ জন এবং সর্বমোট আক্রান্ত ব্যক্তি ১০২৩ জন। দুঃখের সাথে জানাচ্ছি, গত ২৪ ঘণ্টায় মৃ’ত্যুব’রণ করেছে ৭ জন। সর্বমোট মৃ’ত্যু’র সংখ্যা দাঁড়াল ৪৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে কেউ বাড়ি ফিরে যাননি। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪২ জন।’
এর আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১৮২ জন, মৃ’ত্যু হয় ৫ জনের। তার আগের দিন শনাক্ত হয় ১৩৯ জন, মৃ’ত্যু হয় ৪ জনের। তার আগের দিন শনাক্ত হয় ৫৮ জন। বাংলাদেশে করোনাভাইরাসের সং’ক্রম’ণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃ’ত্যু’র সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়েছে ১০১২ জন। আর এই রোগে মৃ’ত্যু হয়েছে ৪৬ জনের। সুস্থ হয়ে উঠেছে ৪২ জন।




