317139

বিশ্ব জুড়ে করোনাভাইরাসে মৃত ২৩৩ বাংলাদেশি, যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ১৩১

ডেস্ক রিপোর্ট।। যুক্তরাজ্যে মৃতদের মধ্যে রয়েছেন বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন। রোববার প্রকাষিত সংবাদ অনুযায়ী মারা গেছেন আরও ৭ জন। ওয়েব

মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে মারা গেছেন এক চিকিৎসকসহ ৪২ বাংলাদেশি। আর ৩৯ মৃত্যু নিয়ে য় স্থানে আছে বাংলাদেশ।

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান আব্দুল মাবুদ চৌধুরী নামে এক ব্রিটিশ বাংলাদেশি চিকিৎসক। আগেই তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিয়ে সতর্ক করেছিলেন।

তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন করে যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান। প্রথম পাতায় এই ব্রিটিশ বাংলাদেশি চিকিৎসকের হাস্যোজ্জ্বল ছবি ছাপায় পত্রিকাটি।

পূর্ব লন্ডনের হ্যাকনির হোমারটন হাসপাতালের ইউরোলজি বিভাগের কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন ৫৩ বছর বয়সী আব্দুল মাবুদ চৌধুরী।

সৌদি আরবে মারা যাওয়া ৫৩ জনের ১১ জনই প্রবাসী বাংলাদেশি। ইতালিতে মৃত বাংলাদেশির সংখ্যা ৪ জন। স্পেনে মৃত বাংলাদেশির সংখ্যা ২। এছাড়া কাতার, সিঙ্গাপুর, লিবিয়া ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

ad

পাঠকের মতামত