তুরস্কের ভিডিও দেখে নিজেই ডিসইনফেকশন গেট বানালেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল (ভিডিও)
নিউজ ডেস্ক।। রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে বসানো হয়েছে এই গেইট। প্রবেশের সময় মানুষের শরীর স্বয়ংক্রিয়ভাবেই জীবাণুমুক্ত হচ্ছে।
হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম সানতু বলেন, প্রতিদিনই হাসপাতালে অনেক মানুষ প্রবেশ করে। করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি মাথায় রেখে প্রত্যেকের শরীরেই প্রবেশ ও বাহিরের সময় একবার করে ডিসইনফেকট্যান্ট স্প্রে ছেটানো হতো। পুলিশ কর্মকর্তারা রোস্টার ভিত্তিতে এই কাজটি করতেন।
তিনি বলেন, তবে তুরস্কের তৈরি গেটটি ছিল ব্যয়বহুল। তখন এটাকে অন্য কোনো ভাবে কম খরচে তৈরির বিষয়ে ভাবলাম। তিন জন মিস্ত্রিকে নিয়ে কাজ শুরু করলাম। কয়েকদিনের চেষ্টায় তৈরিও হয়ে গেলো।
পুলিশের এ কর্মকর্তা বলেন, কাঠ ও পারটেক্স বোর্ড বা প্লাইবোর্ড দিয়েও এটি তৈরি করা যায়। আর দরকার একটি ওয়ান হর্স পাওয়ারের পাম্প ও একটি পানির ট্যাংক। খরচ হবে সর্বোচ্চ ১০ থেকে ১৫ হাজার টাকা। তিনি বলেন, পানির ট্যাংকে পুলিশ হাসপাতালের চিকিৎসক ও রসায়নবিদদের পরামর্শ অনুযায়ী নানা অনুপাতে জীবাণুনাশক দেয়া হয়েছে।
বিসিএস ২৭তম ব্যাচে উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন সাইফুল। তিনি র্যাব ও এপিবিএনসহ বিভিন্ন ইউনিটে কাজ করেছেন।
https://www.facebook.com/muktadir.romeo/videos/pcb.10158036358679014/10158036355019014/?type=3&theater
https://www.facebook.com/muktadir.romeo/videos/pcb.10158036358679014/10158036363449014/?type=3&theater




