316895

করোনার লক্ষণ নিয়ে দেশে প্রথম কোনো চিকিৎসকের মৃ’ত্যু

করোনাভাইরাসে সংক্রমণের লক্ষণ নিয়ে রাজধানীতে ফোরদৌস নামে এক দন্ত চিকিৎসকের মৃ’ত্যু হয়েছে। আজ রোববার সকালে তিনি মা’রা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের চিফ অ্যাডমিনিস্ট্রেটর নিরুপম দাস। তিনি বলেন, ‘তার করোনাভাইরাসের উপসর্গ ছিল। বাড়িতেই চিকিৎসা চলছিল। আজ সকাল ৯টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃ’ত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস পরীক্ষার জন্য মৃ’তে’র শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষায় পজিটিভ ফল এলে তিনিই হবেন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মা’রা যাওয়া প্রথম চিকিৎসক।’

এদিকে, আজ রোববার দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩৯ জন। নতুন শনাক্তদের মধ্যে ৯৬ জন পুরুষ এবং ৪৩ জন নারী। সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২১ জনে। এই রোগে গত ২৪ ঘণ্টায় মৃ’ত্যু হয়েছে ৪ জনের। এ নিয়ে মোট মৃ’ত্যু’র সংখ্যা ৩৪।

ad

পাঠকের মতামত