314793

করোনায় ভয়াবহ রুপ নিচ্ছে স্পেনও, ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৬৯ জনের

ডেস্ক রিপোর্ট।। করোনায় স্পেনে দীর্ঘ হচ্ছে লাশের সারি। থরে থরে সাজানো লাশ। হাসপাতালগুলোর ভয়াবহ অবস্থা। অথচ স্বজনরা কেউ করোনা আক্রান্তের কাছে যেতে পারছেন না। অনলাইন আরব নিউ এ খবর দিয়েছে।

আজ শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সেখানে একদিনে মারা গেছেন ৭৬৯ জন। ২৪ ঘন্টায় এসব মৃত্যু রেকর্ড করা হয়েছে। এ নিয়ে স্পেনে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৫৮।

ad

পাঠকের মতামত