সৌদি আরব বেসরকারি খাতে ১৫ দিনের ছুটি ঘোষণা করল
সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭১ ছাড়িয়ে যাওয়ার পর স্বাস্থ্য ও খাদ্য সেবা ছাড়া সকল বেসরকারি খাতে এ ছুটি ঘোষণা করা হয়েছে। আরব নিউজ
তবে বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের পণ্য ও সেবা অব্যাহত রাখার জন্যে অন্তত ৪০ শতাংশ জনবলকে জরুরি ভিত্তিতে সদর দফতর ও প্রয়োজনে অন্য স্থানে কাজ করার সুযোগ দেয়া হয়েছে। সৌদি প্রেস এজেন্সি
যেসব অফিসে জরুরি ভিত্তিতে কর্মরতদের সংখ্যা ৫০এর অধিক সেখানে কর্মস্থলে প্রবেশের আগেই তাপমাত্রা পরখ ও করোনাভাইরাসের কোনো লক্ষণ রয়েছে কি না তা অবশ্যই নিয়মিত পরীক্ষার মধ্যে রাখতে বলা হয়েছে। এরাবিয়ান বিসনেস একই সঙ্গে জরুরিভিত্তিতে যারা কাজ করছেন তারা নিরাপদ দূরত্ব বজায় রাখছেন কি না, অফিসেই হেলথ ক্লাব ও পরিচর্যার ব্যবস্থা আছে কি না তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় ৫৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তি ছাড়াও গর্ভবতী ও শ্বাসকষ্টে ভুগছেন এমন কর্মকর্তা বা কর্মচারিদের বাধ্যতামূলক ছুটি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।




