‘জনগণ ভোট দিতে পারলে বিএনপি নির্বাচিত হবে’- তাবিথ আউয়াল
বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, নগর কর্তৃপক্ষ পুরোপুরি ব্যর্থ ছিল ডেঙ্গু মোকাবিলায়। জনগণ ভোট দিতে পারলে বিএনপিকে নির্বাচিত করবে। বুধবার (০১ জানুয়ারি) রাজধানীতে একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। তাবিথের অভিযোগ ডেঙ্গু মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ ছিলো নগর কর্তৃপক্ষ।
তিনি আরো বলেন, যত অনিয়ম হোক তার বিপরীতে প্রতিবাদ করা হবে। নির্বাচনের পুরো প্রক্রিয়াতে আমরা সকলেই থাকবো। তাবিথ বলেন, ভোটাররা সুযোগ পেলে রায় যাবে তাদের পক্ষে। ঢাকা উত্তর সিটিতে মোট ভোটার ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন।
উল্লেখ্য আগামী ৩০ জানুয়ারি দুই সিটিতে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ইভিএম পরিচালনায় প্রতি কেন্দ্রে দুজন করে সেনাসদস্য থাকবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার বিষয়টি প্রচার করবে সরকারি দল আওয়ামী লীগ। আর আন্দোলনের অংশ হিসেবেই সিটি করপোরেশন নির্বাচনে নামার ঘোষণা দিয়েছে বিএনপি।




