308878

বিয়ের চারদিন আগে পালিয়ে গেল কনে, থানায় বরের অভিযোগ

কাবিননামা ও আক্বদ সম্পন্ন হয়েছে। ঠিক হয়েছে বিয়ের দিন-তারিখও। কিন্তু বিয়ের চারদিন আগেই বাসা থেকে পালিয়ে গেলেন কনে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন বর। বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সাতকানিয়া উপজেলার মরফলা গ্রামের বাসিন্দা মঞ্জুরুল ইসলামের ছেলে কামরুল ইসলামের সঙ্গে আগ্রাবাদের বেপারিপাড়ার নুরুল বশরের কন্যা তাহমিনা আক্তার রিতার (২৩) বিয়ে ঠিক হয়।

গত ১১ অক্টোবর উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে দু’জনের কাবিননামা ও আকদ সম্পন্ন হয়। একইভাবে ৪ জানুয়ারি বিবাহোত্তর অনুষ্ঠানের দিন ধার্য করা হয়। বিবাহ অনুষ্ঠানের জন্য আগ্রবাদ এলাকার শাপলা কমিউনিটি সেন্টারও ভাড়া নেয়া হয়।

বর পক্ষ মঙ্গলবার জানতে পারে কনে বাপের ভাড়া বাসা থেকে অন্যত্র পালিয়ে গেছে। কনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রথমে বিষয়টি অস্বীকার করেন। পরে পরিবারের পক্ষ থেকে কনের পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করা হলে বুধবার বর কামরুল ইসলাম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মো. কামরুজ্জামান।

কামরুল ইসলাম যুগান্তরকে জানান, বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। বিয়ের কার্ড ছাপানোসহ অতিথিদের দাওয়াত পর্বও শেষ। কিন্তু বিয়ের চারদিন আগে কনের পলায়নের ঘটনায় আমরা বিব্রতকর অবস্থায় পড়েছি।

ad

পাঠকের মতামত