বছর শেষে প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে সুস্মিতা
বিনোদন ডেস্কঃ মিস ইউনিভার্স সুস্মিতা সেনের জীবনে এসেছে ১৫ বছরের ছোট নতুন এক পুরুষ। বিভিন্ন সময় একসঙ্গে ঘুরতে দেখা যায় এই প্রেমিক জুটিকে। বছর শেষে যেনো সেই প্রেমিক রোহমান শলকে ভালোবাসায় ভরিয়ে দিলেন সুস্মিতা। নিজের ইনস্টাগ্রামে রোহমানের সঙ্গে অন্তরঙ্গ ছবি শেয়ার করেন সুস্মিতা। যেখান রোহমানকে বাবুস বলে সম্মোধন করতে দেখা যায় এ বাঙালি কন্যাকে।
শুধু সুস্মিতাই নন, রোহমানও নিজের ইনস্টাগ্রামে ভালোবাসার মানুষের সঙ্গে ছবি শেয়ার করেছেন। যেখানে সুস্মিতার সঙ্গে একেবারে একান্তে সময় কাটাতে দেখা যায় রোহমানকে।
গত বছর দীপাবলি পার্টিতে প্রথম সুস্মিতা সেনের সঙ্গে দেখা যায় রোহমান শলের। তবে প্রথমে পরিচয় না দিলেও, পরে নিজের বন্ধু হিসেবে রোহমানকে পরিচয় করিয়ে দেন।
জানা যায়, রোহমানের প্রেমেই মজেছেন বলিউডের এ অভিনেত্রী। রোহমান এবং দুই মেয়ে রিনি এবং আলিশাকে নিয়ে আপাতত নিজের ফ্ল্যাটেই থাকছেন সুস্মিতা। মাঝে মধ্যেই সেই ছবি প্রকাশ্যে আনেন সুস্মিতা।
রেহমানের সঙ্গে সম্পর্কের পর সুস্মিতা সেন সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বলে শোনা যায়। যদিও বয়সের ছোট প্রেমিকের সঙ্গে কবে গাঁটছড়া বাঁধছেন সুস্মিতা, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানাননি অভিনেত্রী।




