300937

ব্রেন স্ট্রোকে আক্রান্ত মদিনা শরিফের ইমাম, দোয়ার আবেদন

মসজিদে নববীর সবচেয়ে প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলি ইবনে আবদুর রহমান আল-হুজাইফি (৭২)। রোববার মস্তিষ্কের রক্তক্ষরণজনিত (ব্রেন স্ট্রোক) কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।হারামাইনিশ শারিফাইন সূত্রে জানা যায়, রোববার সকালে অসুস্থ হয়ে পড়েন শায়খ হুজাইফি। অসুস্থ ইমামকে দ্রুত হাসপাতালে ভর্তি করার পর জানা যায় যে, শায়খ হুজাইফির মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।

অসুস্থ শায়খ হুজাইফিকে হাসপাতালে ভর্তি করার পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা যায়। তিনি এখনো মসজিদে নববিতে নামাজ পড়ানোর দায়িত্বে রয়েছেন। এ সপ্তাহজুড়ে তার আসরের নামাজ পড়ানোর কথা ছিল।

মদিনা শরিফের এ প্রবীণ ইমাম অসুস্থ হয়ে পড়লে মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববীর সব ইমামরা তার সুস্থতার জন্য বিশ্ববাসীর কাছে দোয়ার আবেদন করেছেন।

ad

পাঠকের মতামত