শ্রাবন্তীর গায়ে হলুদ ও বিয়ের ছবি ভাইরাল
বিনোদন ডেস্কঃ টালিপাড়ায় গুঞ্জন বেশ কিছুদিন ধরেই টালিপাড়ায় গুঞ্জন চলছিল তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। গোপনে বাগদানো সেরে ছিলেন। তবে বিয়ের বিষয়ে পাত্র-পাত্রী কেউই তখন মুখ খেলেননি। অবশেষে শ্রাবন্তীর তৃতীয় বিয়ে সত্যতা পাওয়া গেল।
সম্প্রতি শ্রাবন্তী তার ফেসবুকে নিজের গায়ে হলুদ ও বিয়ের বেশকিছু ছবি প্রকাশ করেছেন। সেখানে বেশ হাস্যোজ্জল থাকতে দেখা গেছে এই অভিনেত্রীকে। পারিবারিকভাবেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন । তাদের গায়ে হলুদ ও বিয়েতে পরিবারের সবাই উপস্থিত ছিলেন।
এদিকে জানা গেছে শ্রাবন্তীর বর্তমান প্রেমিক বিমান সংস্থার কেবিন ক্রু হিসেবে কর্মরত আছেন। পাত্রের নাম রোশান সিং। পার্ক সার্কাস অঞ্চলের এক পঞ্জাবি পরিবারের ছেলে তিনি।
প্রসঙ্গত , এক বছরেরও বেশি সময় আলাদা থাকার পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় স্বামী কৃষেণ ব্রজের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয় শ্রাবন্তীর। এর আগে এ নায়িকা প্রথম ঘর বেঁধেছিলেন পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে। ২০০৩ সালে বিয়ে হয়েছিল তাদের।




