গোপালগঞ্জের মুকসুদপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তিনি
নিউজ ডেস্ক।। গোপালগঞ্জের মুকসুদপুরে শিশু ধর্ষণের অভিযোগে জামাল শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে র্যাবের একটি দল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শরীফাবাদ গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার জামাল শেখ মুকসুদপুর উপজেলার খানজাপুর গ্রামের রাজু শেখের ছেলে।
ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার দেবাশীষ কর্মকার জানান, গত ১৯ এপ্রিল সকাল ৬ টার দিকে মুকসুদপুর উপজেলার বিশ্বম্ভরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এক ছাত্রী বাড়ির পার্শবর্তী জমিতে রসুন কুড়াতে যায়। এ সময় প্রতিবেশি ইজিবাইক চালক জামাল শেখ ওই জমিতেই শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বাড়ি এসে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদি হয়ে গত ২৩ এপ্রিল জামাল শেখকে আসামি করে মুকসুদপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেফতার জামালকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হবে। মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, ওই শিশুর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।




