সরিষাবাড়ীতে বখাটের যৌ*ন লালসার রোষানলে আত্মাহত্যা করলো স্কুলছাত্রী!
নিজ গৃহে সিলিং ফ্যানের সাথে মায়ের শাড়ী গলায় পেচিয়ে আত্মহত্যা করেছে জামালপুরের উপজেলা সরিষাবাড়ীতে পোগলদীঘা ইউনিয়নের সাঞ্চার পাড়া গ্রামের অন্তরা সাহা ছোঁয়া (১৪) নামের এক মেয়ে । এ ঘটনা ঘটেছে সোমবার রাত পৌনে ৮ টার দিকে বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, আত্মহননকারির মা তার জমজ ছোট দুই ছেলেকে নিয়ে পাশের বাড়ী প্রাইভেট পড়াতে যান বাসায় মেয়েকে রেখে কিন্তু এসে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ।
অনেক ডাকাডাকির পর দরজা না খুললে, দরজা জোরে ধাক্কামেরে খুলে দেখতে পান সিলিংফ্যানের সাথে ছোঁয়া ফাঁস নিয়েছে। তখন মায়ের চিৎকারে পাশের বাড়ীর লোকজন ছুটে আসে এবং তৎক্ষনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি হাসপাতাল থেকে সরিষাবাড়ী থানা পুলিশকে জানানো হলে তারা সাথেসাথে চলে আসে এবং লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
এদিকে হাসপাতালের সম্মুখে ক্রন্দনরত আত্মহনন কারির বাবা শ্রী নারায়ণ সাহাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি আরামনগর বাজারে একজন কসমেটিক ব্যবসায়ী,আমার মেয়ে অন্তরা সাহা ছোঁয়া সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীর ছাত্রী এবং মামুন স্মৃতি কোচিং সেন্টারের শিক্ষার্থী। আমার মেয়েকে মূলবাড়ী গ্রামের মতি তালুকদারের ছেলে তানিন তালুকদার (২০) দীর্ঘ ২ বৎসর যাবৎ স্কুলে যাওয়া ও আসার পথে নানান ভাবে উত্তপ্ত করে আসছে।
এই নিয়ে বারবার তানিনের পরিবারে কাছে বিচার দেয়া হলেও তারা কোন বিচার করেনি বরং বিচার দেয়ার পরের দিনই তানিন তার বন্ধুদের সাথে নিয়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ,দোকান ভাঙ্গচুর করবে ও গুলি করে মেরে ফেলার হুমকি দিতো বলে জানান শ্রী নারায়ণ সাহা। নারায়ণ সাহা আরো বলেন আমরা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মভিরু মানুষ। আমাদেরকে তানিন তালুকদার নানানভাবে মানসিক যন্ত্রণা ও ভয়ভীতি দেখাতো।
কিছুদিন পূর্বে তানিন তালুকদার আমার মেয়ে একটি ছবি ফেসবুকে পোষ্ট করে এই নিয়ে বিভিন্ন রকম কমেন্ট আসতে থাকে যার দরুণ আমার মেয়ে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে এবং আজকের আত্মহত্যা তথা মর্মান্তিক পরিস্থিতির জন্য তানিন তালুকদার দায়ী বলে জানান।




