286722

নারী কনস্টেবল যা করলেন মানবতা দেখিয়ে

ডেস্ক রিপোর্ট।। অসহায় বৃদ্ধাকে নিজের বাড়িতে নিয়ে সেবা-সুশ্রুষা করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন এক নারী পুলিশ কনস্টেবল। ভারতের উত্তরপ্রদেশের ওই পুলিশ কর্মকর্তার এমন কীর্তিতে মুগ্ধ হয়ে প্রশংসা করছেন অনেকেই। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সন্ত কবীরনগর জেলার ধনঘাট এলাকায় কর্মরত পুলিশ কনস্টেবল মানবী। কিছু দিন আগে ব্যক্তিগত কাজে ব্যাংকে গিয়েছিলেন। ওই সময় ব্যাংকের বাইরে তিনি এক অসহায় বৃদ্ধাকে দেখতে পান। এরপর আশ্রয়হীন ওই বৃদ্ধাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। তাকে সাধ্যমতো যত্ন করেন ও খাওয়ানোর ব্যবস্থা করেন।

এরপরই মানবী ও সেই বৃদ্ধার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে উত্তরপ্রদেশ পুলিশ। দ্রুত ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। মানবীর প্রশংসা করে তাকে চিঠি পাঠিয়েছেন উত্তরপ্রদেশের ডিজিপি ও পি সিং। তার কাজকে ‘মানবিক সমবেদনার উৎকৃষ্টতম উদাহরণ’ বলে বর্ণনা করেছেন তিনি। মানবীকে লেখা ওই চিঠি টুইটারে শেয়ার করে তাকে অভিনন্দনও জানিয়েছে উত্তরপ্রদেশের পুলিশ।

ad

পাঠকের মতামত