ডিএনসিসি মার্কেটে আগুন: ফায়ার সার্ভিস ৩ থেকে ৪ বার নোটিশ দিয়েছিল অগ্নি নির্বাপণ যন্ত্র রাখতে
নিউজ ডেস্ক।। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ বলেছেন, ২০১৭ সালে ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের পর কর্তৃপক্ষকে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখার জন্য ৩/৪বার নোটিশ দেয়া হয়েছিলো। কিন্তু নোটিশের জবাবে মার্কেট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেয়নি। শনিবার (৩০ মার্চ) সকালে ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শাকিল নেওয়াজ বলেন, ২০১৭ সালের ৩ জানুয়ারি গুলশানের ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের পর মার্কেটের অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণব্যবস্থা সরেজমিনে দেখে সে অনুযায়ী মার্কেটের সমস্যাগুলো চিহ্নিত করে কর্তৃপক্ষকে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ৩/৪বার নোটিশ দেয়া হয়। কিন্তু নোটিশের জবাবে মার্কেট কর্তৃপক্ষ কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি।




