গুলশানে আগুন: ফায়ার সার্ভিসের তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন
সুমন পাইক ও জান্নাতুল ফেরদৌসী: ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপরেশন) দিলীপ কুমার জানান, গুলশানের অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদদ্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং আগামি ৭দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকালে ডিএসসিসি মার্কেটের ঘটনাস্থলে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, এরআগে ২০১৭ সালের ৩ জানুয়ারি গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। প্রায় দুই বছরের ব্যবধানে ফের ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এখানে পানি রির্জাব থাকার কথা থাকলেও কোনো পানির ব্যবস্থা ছিলো না বলে সাড়ে ৪ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
এর আগে, ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে নিয়ন্ত্রণে আনে।।




