হেলসের চোখে বিশ্বকাপে ফেভারিট এই চারদল
চলতি বছরের মে মাসে পর্দা উঠতে যাচ্ছে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের। আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের। আর আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজের ফেভারিট দলের নাম জানিয়েছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস।তার মতে এবারের বিশ্বকাপে ফেভারিট চার দল। তারা হল- স্বাগতিক ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তান। তার ফেভারিটের তালিকায় নেই দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড।
ইংল্যান্ডের ব্যাপারে হেলস বলেন, ‘ইংল্যান্ড গত চারবছরে যেভাবে খেলেছে তার ওপর ভিত্তি করেই আমরা বিশ্বকাপের ফেবারিট। আমরা যদি বিশ্বকাপে ভালো খেলতে পারি। নকআউট পর্বের চাপ সামলাতে পারি তবে ভালো বিশ্বকাপ হবে আমাদের। পূর্বের অভিজ্ঞতা চাপ সামলাতে আমাদের সহায়তা করবে।’অস্ট্রেলিয়ার ব্যাপারে হেলস বলেন, ‘অস্ট্রেলিয়া সম্প্রতি ভারত থেকে সিরিজ জিতে ফিরেছে। তাদেরও বিশ্বকাপ ফেবারিট থেকে বাদ দেওয়ার উপায় নেয়। ওয়ার্নার-স্মিথ যদি বিশ্বকাপ দলে ফেরেন। সঙ্গে পেসাররা খেলতে পারেন তবে ফেবারিট অজিরা।’
বৈশ্বিক টুর্নামেন্ট আসলে ভারত খুব সিরিয়াস হয়ে যায় বলে মনে করেন হেলস। তাই ভারত ফেভারিট। আরেক ফেভারিট পাকিস্তানকে নিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান কী করতে যাচ্ছে কিছুই বলার নেই। নিজেদের দিনে তারা অবিশ্বাস্য দল। তাদের কেউই ফেবারিটের তালিকা থেকে বাদ দিতে পারবে না।’




