ধোনি ম্যাজিকে জিতলো চেন্নাই
দিনের একমাত্র ম্যাচে ধোনির ক্যামিও ইনিংসের উপর ভর করে দারুণ এক জইয় তুলে নিলো চেন্নাই সুপার কিনবগস। এই ম্যাচে তারা দিল্লিকে হারিয়েছে ৬ উইকেটে।ছোটো লক্ষ্যে খেলতে নেমে ওপেনিংয়ে ২১ রান যোগ করেন দুই ওপেনার শেন ওয়াটসন ও আম্বাতি রাইডু। রাইডু ৫ রান করে ইশান্ত শর্মার শিকার হয়ে ফিরলে এই জুটি ভাঙে। ওয়াটসনের ব্যাট থেকে এসেছে ৪৪ রান।
তিনি অমিত মিশ্রর বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েছেন। এরপর ৩০ রান করা সুরেশ রায়নাকেও সাজঘরে ফিরিয়েছেন মিশ্র। চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়ে দলকে জয়ের অনেক কাছে নিয়ে যান যাদব ও ধোনী।এই দুজনে চতুর্থ উইকেটে যোগ করেছেন ৪৮ রান। যাদব শেষ দিকে আউট হয়েছেন ২৭ রান করে রাবাদার বলে। অবশ্য ধোনী ৩২ রানের ক্যামিও ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।




