272700

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় বিসিএস ক্যাডার স্বামী কারাগারে

নিউজ ডেস্ক।। ময়মনসিংহে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় শিক্ষা ক্যাডার স্বামী মো. জহিরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি ময়মনসিংহ সরকারি টির্চাস ট্রেনিং কলেজের (পুরুষ) প্রভাষক। এছাড়াও জহিরুল ৩৪ তম বিসিএস ক্যাডার বলে জানা গেছে। সোমবার (৪ মার্চ) জেলার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আব্দুল হাই জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। মামলার আইনজীবী অ্যাডভোকেট একে.এম তাজুল ইসলাম খোকন এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গত বছরের ১২ সেপ্টেম্বর স্ত্রী রেহানা বিলকিস বাদি হয়ে যৌতুক আইনে বিজ্ঞ আদালতে এ মামলাটি দায়ের করেন।

এর আগে যৌতুক দাবির অভিযোগে ময়মনসিংহ সরকারি টির্চাস ট্রেনিং কলেজের অধ্যক্ষ, জাতীয় মহিলা সংস্থা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে অভিযোগ দায়ের করেন স্ত্রী রেহানা।

তিনি আরও জানান, ওই সময় স্বামী জহিরুল ইসলাম যৌতুকের দাবি পরিত্যাগ করলেও পরবর্তীতে সে পঞ্চাশ লক্ষ টাকা অথবা ময়মনসিংহ নগরীতে একটি বাড়ি যৌতুক দাবি করেন। এছাড়াও বিয়ের পর থেকে স্ত্রী রেহেনাকে চাপ প্রয়োগ ও শারীরিক নির্যাতন করে বিভিন্ন সময় বাড়ি থেকে নগদ টাকা পয়সা, আসবাবপত্রও হাতিয়ে নেয় তার স্বামী জহিরুল। পরে স্ত্রী বাধ্য হয়েই স্বামীর বিরদ্ধে এই মামলা দায়ের করেন বলে আইনজীবী জানিয়েছেন।

ad

পাঠকের মতামত