268581

পাকিস্তানে হামলার প্রশংসায় বলিউড তারকারা

পুলওয়ামা জঙ্গি হামলার ১২ দিনের মাথায় পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এতে ৩০০ পাকিস্তানি জঙ্গি নিহত হয়েছে। বলে দাবি ভারতের। মঙ্গলবার ভোর রাতে সীমান্ত পাকিস্তান অধীকৃত কাশ্মীরের জঙ্গী ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনীর মিরাজ-২০০০ ফাইটার জেট। ১০০০ কেজি বিস্ফোরকের মাধ্যমে নিমেশে গুঁড়িয়ে যায় জইশ-ই-মুহম্মদের জঙ্গি ঘাঁটি। ভারতীয় সেনার মৃত্যুর যোগ্য জবাবে কার্যত খুশি গোটা ভারত।

রাজনৈতিক মহলের পাশাপাশি বলিউড থেকেও এসেছে শুভেচ্ছা বার্তা। অজয় দেবগন, পরেশ রাওয়াল, মল্লিকা শেরাওয়াত, অভিষেক বচ্চন, কৈলাশ খের সহ তারকারা নিজেদের টুইটার হ্যান্ডেলে ভারতীয় বিমান বাহিনীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই সার্জিক্যাল স্ট্রাইককে যোগ্য জবাব বলেই মনে করছেন তারা। কারও মতে এটা সত্যিই সুন্দর একটা সকাল।

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় জওয়ানদের মৃত্যুর পর থেকেই বদলার আগুনে ফুঁসছিল ভারত। সেই আগুন গিয়ে ছড়িয়েছিল বলিউডেও। ঘটনার তীব্র নিন্দা করেছিলেন বলি তারকারা। অনেকই সেনাবাহিনী যাতে এর পাল্টা বদলা নেয় তেমনটাই মতামত দিয়ে টুইট করেছিলেন।

ad

পাঠকের মতামত