268634

এবার সামনে এলো বিমান ছিনতাই চেষ্টাকারী পলাশের কণ্ঠে বিরহের গান (ভিডিও)

বিনোদন প্রতিবেদক : এই মুহূর্তে গোটা দেশে চাঞ্চল্য সৃষ্টিকারী ঘটনা হচ্ছে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ বিমানের বোরিং-৭৩৭ মডেলের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা ও তার সাথে চিত্রনায়িকার বিবাহ। এরপর থেকে সামনে আসতে থাকে বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশ আহমেদের (মাহিবী জাহান) নানা বিষয়। এবার অন্তর্জালে বের হয়ে এলো তার নিজের কণ্ঠে গাওয়া একটি গান।

২০১৪ সালের ১৫ এপ্রিল মাহিবী জাহান নামের ইউটিউব চ্যালেন থেকে প্রকাশিত হয়েছিল ‘মরার আগে’ (ভাব সঙ্গীত) শিরোনামে গানটি। তার নিজের কণ্ঠে এই গানটির কম্পোজিশন করেছিলেন আজিজুল অভি। গানটিতে মডেল হয়েছিলেন ফারহ মাহতাম ও রানী।

প্রসঙ্গত, সিমলাকে বিয়ে করার পর তিনি শোবিজে জড়িয়েছিলেন সরাসরি। প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছিলেন। নিজেও করেছেন অভিনয়। পল্লীকবি জসিম উদ্দিনের বিখ্যাত কবিতা অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবর’ তার একটি। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রাশিদ পলাশ ও আর চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। কবর চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ ‘নাতি’ চরিত্রে অভিনয় করেন পলাশ।

 

ad

পাঠকের মতামত