ক্রিকেটার কামরুল ইসলাম রাব্বির বিবাহোত্তর সংবর্ধনা, দেখুন ছবিতে
স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালের ফেব্রুয়ারিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের ক্রিকেটার কামরুল ইসলাম রাব্বি ও তাসনিয়া ইসলাম। এর আগে দীর্ঘ সাত বছর চুটিয়ে প্রেম করেছেন তারা।বিয়ের দুই বছরের মাথায় অনুষ্ঠিত হলো রাব্বি-তাসনিয়ার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।
রাব্বির ইচ্ছা ছিল, যে জায়গা থেকে ক্রিকেটার হিসেবে গড়ে উঠেছেন, সেই বরিশালেই বিবোহোত্তর অনুষ্ঠানটি করার। যেন এলাকার সবাইকে নিয়ে একটা মিলনমেলা করতে পারেন। এ কারণেই নিজ শহর বরিশালের জেলা স্টেডিয়ামে বিবাহোত্তর অনুষ্ঠান আয়োজন করেন জাতীয় দলের হয়ে সাতটি টেস্ট খেলা ডানহাতি এই পেসার।
১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিবাহোত্তর এই অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে ফুটবলার, রাব্বির বন্ধু-পরিবার ও আত্মীয়স্বজনরা উপস্থিত ছিল। রাব্বি-তাসনিয়ার বিবোহোত্তর অনুষ্ঠানের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখান থেকে কিছু ছবি দেখে নেওয়া যাক।





