265158

তিন ফরম্যাটেই ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা

টি-টোয়েন্টিতে ১-০ তে জয়, ওয়ানডেতে ৩-০ তে জয় এরপর টেস্টে সিরিজেও ২-০ তে জয়ে ইংল্যান্ড অ-১৯ দলকে তিন ফরম্যাটেই হোয়াইটওয়াশ করলো যুব টাইগাররা। প্রথম টেস্টে জয়ের পর দ্বিতীয় টেস্টেও আজ ৩৩৩ রান তাড়া করে ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ অ-১৯ দল। । এই ম্যাচে জয়ের নায়ক মাহমুদুল হাসান ১১৪ রান করে টাইগারদের জয়ের একদম কাছে নিয়ে গিয়ে আউট হলে বাকি কাজটা করেন তার সতীর্থরা। এই জয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ তে জিতলো যুব টাইগাররা। মাহমুদুল ছাড়া তৌহিদ ৭৬ রান করেন।

তৃতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৩৪ রান করেছিল বাংলাদেশ দল। আজ শেষ দিন আবারো মাঠে নেমেছে বাংলাদেশ দল। ইংলিশদের হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের প্রয়োজন আরো ১৫৪ রান। এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের দেয়া ৩৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২২৮ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১০৯ রানের লিড পাওয়া ইংল্যান্ড ৮ উইকেটে ২২৩ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।

সংক্ষিপ্ত স্কোরঃ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ৩৩৭; বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ২২৮ (৮৮ ওভার)
মাহমুদুল ৭৪, শাহাদাত ৫৬। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ২য় ইনিংস: ২২৩/৮ ডিঃ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ২য় ইনিংস: ৩৩৩/৭(৯৩৩ ওভার); মাহমুদুল ১১৪, তৌহিদ ৭৬।

ad

পাঠকের মতামত