264906

এবার ফারিয়ার বিস্ফোরক মন্তব্যের দাঁত ভাঙা জবাব দিলেন সানাই

বিনোদন ডেস্ক : অভিনেত্রী শবনম ফারিয়া বেজায় ক্ষেপেছেন সানাই মাহবুবের উপর। ক্ষোভ প্রকাশ করে রবিবার সন্ধ্যায় শবনম ফারিয়া তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, এদের মতো অসভ্য কুলাঙ্গার গুলার জন্য সবার নাম খারাপ হয়! সে নাকি অভিনেত্রী !!! কিসের অভিনেত্রী???এমন কথার জবাবে ফারিয়াকে অতি মাত্রায় হতাশাগ্রস্ত বললেন সানাই।সামাজিক যোগাযোগে বিব্রতকর ভিডিও প্রকাশের অভিযোগে রবিবার বিকেলে সানাইকে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে আনা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয়া হয়।

এরপর সন্ধ্যায় শবনম ফারিয়া তার ফেসবুক ওয়ালে সানাইয়ের উপর ক্ষোভ প্রকাশ করে লিখেছেন- এদের মতো অসভ্য কুলাঙ্গার গুলার জন্য সবার নাম খারাপ হয়! সে নাকি অভিনেত্রী !!! কিসের অভিনেত্রী??? কোথায় কাজ করেছে??? কোন নাটক? কোন সিনেমা?শুধু শুধু এট্যেনশন এর জন্য মিডিয়ার নাম বিক্রি! এসব অশালিন মেয়েদের জন্য আমাদের একশো কথা শুনতে হয়!

এ বিষয়ে সানাইয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ওতো মিডিয়ার গাইডলাইন না। সে বলার কে? আসলে তার হাতে কোনো কাজ নেই বলেই হয়তো এমন করছে। সি ইজ ভেরি মাচ ফ্রাস্টেটেড। অতি মাত্রায় হতাশাগ্রস্ত থেকেই সে এসব প্রলাপ বকছে। অন্যদের তো এ নিয়ে মাথা ব্যাথা নাই।তিনি আরো বলেন, ‘ওর মতো সিনিয়র আর্টিস্ট থেকে এসব কথা আশা করিনি। তার স্ট্যাটাসে যে ভাষাগুলো ব্যবহার করেছে, মনে হয় না সে পড়াশুনা শিখে এসেছে।’

ad

পাঠকের মতামত