264881

আবারও বড় মনের পরিচয় দিলেন বলিউড সুপারস্টার সালমান

বিনোদন ডেস্ক : আবারও নিজের বড় মনের পরিচয় দিলেন বলিউডে সুপারস্টার সালমান খান। পুলওয়ামা ঘটনায় পুরো ভারত এখন শোকের সাগরে ভাসছে। ৪৯ জন সেনার মৃত্যু মেনে নেয়নি কেউই। এবার নিহত পরিবারের পাশে এসে দাঁড়ালেন সালমান খান।রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে শোবিজেও। এ ঘটনার জন্য পাকিস্তানকেই দায়ী করছে ভারত। পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধের দাবিও উঠছে।

ভারতীয় গণমাধ্যম এক খবরে বলা হয়, বিজেপি নেতা কিরেন রিজ্জু টুইটে জানিয়েছেন, ‘সালমান তার সংস্থা বিইং হিউম্যান-এর মাধ্যমে শহীদদের সাহায্য করছেন। পুলওয়ামা কাণ্ডে শহীদদের পাশে দাঁড়ানোর জন্য সালমান খানকে ধন্যবাদ।’সেনাদের পরিবারকে দ্রুত চেক পাঠানো হবে বলে জানান কিরেন।সালমানের পাশাপাশি ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবির টিম ও আরএসভিবিপি শহীদ সেনার পরিবারের তহবিলে ১ কোটি টাকা সাহায্য করেছেন বলে খবর ভারতীয় গণমাধ্যমের।

ad

পাঠকের মতামত