জঙ্গি হানার পরে ‘পাক বউমা’ সানিয়ার পোস্ট ঘিরে নয়া বিতর্ক
স্পোর্টস ডেস্ক।। পুলওয়ামায় ঘটে যাওয়া মর্মান্তিক জঙ্গি হানার পরে শোকস্তব্ধ গোটা দেশ। এই অবস্থায় নতুন পোশাকের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রোলড হতে হলো সানিয়া মির্জাকে। গতকাল, বৃহস্পতিবার সানিয়া নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন নতুন পোশাক পরিহিত তাঁর ছবি। এই সেই পোস্ট—
https://www.instagram.com/p/Bt5L7Vnn0AQ/?utm_source=ig_web_copy_link
পুলওয়ামার জঙ্গিহানার পরে তাঁর এমন পোস্ট দেখে ক্ষুব্ধ হন নেটিজেনরা। অনেকেই তাঁকে কটূক্তি করতে থাকেন। কেউ কেউ তাঁকে ব্যঙ্গ করে জানতে চান, এমন উত্তপ্ত পরিস্থিতিতে তিনি কেন নিজের পোশাক দেখাতে ব্যস্ত? কেউ তাঁর শ্বশুরবাড়ি পাকিস্তান, সেই প্রসঙ্গ তুলে তাঁকে আক্রমণ করেন।
Saddened at the attack on our CRPF soldiers in #Pulawama ..my sincere condolences to the families.. there is no place for terrorism in the world.. prayers for peace .. #PulwamaAttack
— Sania Mirza (@MirzaSania) February 15, 2019
পরে অবশ্য টুইটারে সানিয়া পোস্ট করে শোকপ্রকাশ করেন পুলওয়ামায় নিহত সিআরপিএফ জওয়ানদের মৃত্যুতে। তবে সেক্ষেত্রেও অনেকে সেই পোস্টকে দায়ে পড়ে করা বলে কটাক্ষ করেন। উৎস: এবেলা।




