264123

‘পাকিস্তানের জন্যই আমার সংসার ভেঙেছে’

স্পোর্টস ডেস্ক।। পুলওয়ামায় বিধ্বংসী জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ৪৪ জন জওয়ান। গোটা দেশেই শোকের শ্রাদ্ধবাসরে পরিণত হয়েছে। বিভিন্ন তারকারা পাকিস্তানকে স্রেফ সমালোচনায় অগ্নিকুণ্ডে দাহ করে ফেলছেন। এমন সময়েই মুখ খুললেন হাসিন জাহান। তিনি জানিয়ে দিলেন, প্রয়োজনে তিনি সীমান্তে যেতে প্রস্তুত। পাশাপাশি জানান, জওয়ানরাই দেশের আসল হিরো। এবেলা.ইন-এর সঙ্গে একান্ত কথাবার্তায় নিজের অনুভূতি খোলামেলা জানালেন হাসিন—

পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সম্পর্ক রাখা উচিত নয়। সবসময়ে পাকিস্তানের সঙ্গে সমস্যা লেগেই রয়েছে। অশান্তি, হিংসার মধ্যে সবসময়েই থাকতে হচ্ছে দেশবাসীকে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করে দেওয়া উচিত। অশান্তি তৈরি করে যে বিষয়, তার সঙ্গে দূরত্ব রাখাই শ্রেয়। সেনাবাহিনীর জীবন ভারতবাসীর কাছে ভীষণই দামী। সারা বছর নিজেদের জীবনের সমস্ত স্বাচ্ছন্দ্য ত্যাগ করে দেশসেবা করে সেনারা। তাই সরকারের উচিত জওয়ানদের সুরক্ষা আরও আঁটোসাঁটো করা।

এখানে ক্রিকেটাররা হিরোর মর্যাদা পায়। একটু ভাল খেললেই অর্থ, প্রতিপত্তি, যশ সব বাড়ে ক্রিকেটারদের। কন্ট্র্যাক্টে থাকা ক্রিকেটাররা আইপিএল খেলে আরও অর্থ উপার্জন করে। ফাইভ স্টার, সেভেন স্টার জীবন লিড করে ওঁরা। ক্রিকেটারদের ‘হিরো’শিপ বন্ধ করে কবে আমরা দেশের জওয়ানদের হিরোর মর্যাদা দেব?

দেশের জন্য গায়ে বোমা-বারুদ নিয়ে সীমান্তে দাঁড়াতে রাজি আমি। মহম্মদ সামি কি দেশের জন্য সীমান্তে যেতে পারবে? ক্রিকেটাররা ফিক্সিং করে। পাকিস্তানের মহিলাদের নিয়ে কুকর্ম করে। সেনাবাহিনীদের হোর্ডিং লাগানো উচিত। ওঁদের বীরত্বের কাহিনী ফলাও করে প্রচার করা উচিত সরকারের। ক্রিকেটারদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানানোর পরিবর্তে সেনাবাহিনীকে পণ্যের বিজ্ঞাপনী মুখ করা উচিত। ওরাই আসল হিরো।

বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে খেলা মোটেই উচিত নয়। পাকিস্তানিদের এদেশে ঢুকতেই দেওয়া উচিত নয়। আমার সম্পর্ক ভেঙেছে এক পাকিস্তানির জন্যই। পাকিস্তান আমাদের ঘর, সংসার ভেঙে দিচ্ছে। অশান্ত পরিস্থিতি তৈরি করছে। আমার সংসার ভেঙেছে আলিশবা। ও তো পাকিস্তানেরই মেয়ে। এদের থেকে দূরে থাকাই উচিত। সূত্র: এবেলা

ad

পাঠকের মতামত