263193

ইজতেমার ময়দানে সিলিন্ডার বিস্ফোরণ নয়, গরম তরকারি পড়ে ৫ মুসল্লি আহত

রান্না করা গরম তরকারি ও ডাল পড়ে পাঁচ মুসল্লি আহত হয়েছেন ইজতেমা ময়দানে। এ ঘটনা ঘটে শুক্রবার বেলা ১১টার দিকে ২নং খিত্তায় ।আহতদের মধ্যে একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই মুসল্লিরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। অনেকেই সিলিন্ডার বিস্ফোরণের গুজব শুনে আতঙ্কে হুড়োহুড়ি করতে গিয়ে পড়ে যান। অনেক মুসল্লিকে মাঠের পাশের তুরাগ নদের পানিতে ঝাঁপ দিতে দেখা গেছে।

ঘটনাস্থল থেকে জানাযায় , ইজতেমার মাঠে মুসল্লিরা দুপুরের রান্না করছিলেন। রান্না শেষে ডাল আর তরকারি সরাতে গিয়ে মুসল্লিদের শরীরে পড়ে। এতে চার থেকে পাঁচজন আহত হন।প্রত্যক্ষদর্শী হামিদ মিয়া জানান, সিলিন্ডার বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। ভিড়ে ঠেলাঠেলিতে গরম তরকারি ও ডাল পড়ে চার থেকে পাঁচজন সামান্য আহত হয়েছেন। কারও হাত-পা সামান্য পুড়ে গেছে।

ad

পাঠকের মতামত