আল্লামা শফী অসুস্থ শরীর নিয়েও বিশ্ব ইজতেমায়
দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা আহমদ শফী অসুস্থ শরীর নিয়ে বিশ্ব ইজতেমায় উপস্থিত হয়েছেন ।গত দুই বছর আল্লামা আহমদ শফী চট্টগ্রাম আঞ্চলিক ইজতেমায় অংশগ্রহণ করেছিলেন। দাওয়াতের কাজে আলেম সমাজের অংশগ্রহণ বৃদ্ধি এবং আলমী শুরার প্রতি সম্মান জানিয়ে অসুস্থ শরীর নিয়ে বিশ্ব ইজতেমায় শরীক হচ্ছেন তিনি।আজ (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি হেলিকপ্টার যোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে টঙ্গীর বাটা গেটে অবতরণ করেন। আল্লামা শফী আগামীকাল মুনাজাত পর্যন্ত ইজতেমার ময়দানে অবস্থান করবেন বলে জানা গেছে।




