তামিমের পর সাজঘরে ফিরলেন লিটন দাস, ভিডিওতে দেখুন খেলার লাইভ স্কোর
স্পোর্টস ডেস্ক।। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে ম্যাকলিন পার্কে শুরুটা শুভ হয়নি সফরকারীদের। ট্রেন্ট বোল্টের সর্পিল সুইংয়ে উইকেটের পেছনে টম লাথামকে ক্যাচ দিয়ে ফিরেছেন ইনফরম ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এর পরই মার্ট হেনরির বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন লিটন দাস।
শেষ খবর পর্যন্ত ৬.২ ওভারে ২ উইকেটে ৩০ রান করেছে বাংলাদেশ। প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতে লড়ছেন মুশফিকুর রহিম ও সৌম্য সরকার। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাব্বির রহমান একাদশে জায়গা পেয়েছেন। পেসার রুবেল হোসেনের স্থানে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে বেছে নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমান । নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।
https://www.youtube.com/watch?v=lRlmgTm2E2I




