টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরুতেই তামিমের উইকেটের পতন: ভিডিওতে দেখুন লাইভ স্কোর
স্পোর্টস ডেস্ক।। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। নেপিয়ারে বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হয়েছে। ইতিমধ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। নিষেধাজ্ঞা কাটিয়ে একাদশে ফিরেছেন সাব্বির রহমান। আঙুলে চোট পাওয়ায় দল থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। পুরো সিরিজেই সাকিবের অভাব বোধ করবেন মাশরাফি বাহিনী। কিউইদের বিপক্ষে টাইগারদের পরিসংখ্যান সন্তোষজনক হলেও কিউইদের মাটিতে এখনো ওয়ানডে ম্যাচে জয়ের দেখা পায়নি টাইগাররা।
২০১০ সালের পর নিজেদের আঙিনায় কিংবা নিরপেক্ষ ভেন্যুতে নিউজিল্যান্ডের কাছে ওয়ানডেতে হারেনি বাংলাদেশ। কিন্তু নিউজিল্যান্ডে এখনও কোনো ফরম্যাটেই জয় পায়নি টাইগাররা। সম্প্রতি সফরে ভারত সফরে কোহলিদের কাছে ৪-১ ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড।তবে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের কাছে ২ উইকেটের হেরে বাংলাদেশও কিছুটা ব্যাকফুটে।
এবারও নিউজিল্যান্ড সফরে নিজেদের আন্ডারডগ মনে করছেন কোচ স্টিভ রোডস। আজ স্বাগতিকদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হওয়ার আগে মঙ্গলবার নেপিয়ারে রোডস বলেন, ‘নিউজিল্যান্ডে জেতা আমাদের জন্য সহজ হবে না। আমরা আন্ডারডগ হিসেবে মাঠে নামব। বাংলাদেশ দল এই তকমাটা পছন্দ করে। নিউজিল্যান্ডও জানে তাদেরকে জিততে হলে বাড়তি কিছু করতে হবে।’
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমান, ।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।
https://www.youtube.com/watch?v=lRlmgTm2E2I




