বিজেপি জিতলেও প্রধানমন্ত্রী হতে পারবেন না মোদি!
ভারতে লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছে সে দেশের রাজনৈতিক দলগুলো। এ সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আগামীতে কে হবেন ভারতের প্রধানমন্ত্রী? যত দিন যাচ্ছে ততই জোরালো হচ্ছে এই প্রশ্ন। বসে নেই জ্যোতিষীরাও।সম্প্রতি এক জ্যোতিষী বলেন, লোকসভা নির্বাচনে বিজেপি জিতলেও প্রধানমন্ত্রী হতে পারবেন না মোদি।এই ভবিষ্যৎবাণী করেছেন ওঙ্কারেশ্বরের জ্যোতিষ বিশ্ববিদ্যালয়ের প্রধান ডঃ ভূপেশ গাডগেঅ তিনি বলেন, বিজেপি কোনোমতে ক্ষমতা দখল করে রাখবে, কিন্তু তার জন্য অনেকের সঙ্গে লড়তে হবে তাদেরকে।
কিছুদিন আগে অমরাবতীতে জ্যোতিষ সম্মেলন হয়। সেখানে দেশের বহু জ্যোতিষীরা এসে উপস্থিত হন এবং রাজনৈতিক বিষয়ে নিজেদের মতামত দেন। সেখানে ডঃ ভূপেশ জানান, বিজেপি কোনওরকমে ক্ষমতায় আসবে। কিন্তু ২০১৯-এ বিজেপি বিরোধীদের মহাজোটে মোদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়েও দিতে পারে। কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকরী প্রধানমন্ত্রীর পদে আসীন হতে পারেন।
তিনি আরও বলেন, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনেও বিজেপি পিছিয়ে পড়বে। এনডিএ-র সরকার এলেও শিবসেনার শক্তি বাড়বে।গাডগের মতে, মহারাষ্ট্রে বিজেপির কেউই মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারবেন না, শক্তিবৃদ্ধি পাবে উদ্ধব ঠাকরের। সূত্র: কলকাতা টুয়েন্টি ফোর




