বিপিএলের এবারের আসরের প্রাইজ মানির তালিকাটি দেখে নিন
আজ শুক্রবার (৮ই ফেব্রুয়ারি) ফাইনাল দিয়ে পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। এবারের আসরের ফাইনাল ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।বিপিএলের এবারের আসরের চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানির পরিমাণ এখনো প্রকাশ করা হয়নি। তবে গত আসরে দেয়া প্রাইজ মানির পরিবর্তন হবে না বলেই ধারণা করা যাচ্ছে।
বিপিএলের এবারের আসরের প্রাইজ মানির তালিকা- চ্যাম্পিয়ন দল-২ কোটি টাকা। রানার্স আপ দল-৭৫ লাখ টাকা। ফাইনালের সেরা-১ লাখ ৬৭ হাজার টাকা। টুর্নামেন্ট সেরা-৪ লাখ ১৯ হাজার টাকা।




