আজকের ফাইনাল নিয়ে আফ্রিদির ভবিষ্যদ্বাণী
বিপিএলের ৬ষ্ঠ আসরে আজ ফাইনালে মুখোমুখি ঢাকা-কুমিল্লা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুরকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। রংপুরকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় বারের মতো ফাইনাল উঠলো তারা।অন্যদিকে, প্লে-অফ পর্বে এলিমিনেটর ম্যাচে চিটাগংকে ৬ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করে ঢাকা। আর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুরকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ঢাকা ডায়নামাইটস।
এদিকে আজকের ফাইনাল ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে শিরোপ জেতার ব্যপারে বেশ আশাবাদী কুমিল্লার অন্যতম সেরা তারকা পাকিস্তানি সাবেক অধিনায়ক শহীদ খান আফ্রিদি।তিনি বলেন, ‘ফাইনালে কোয়ালিফাই করাটা অনেক বড় একটি অর্জন। আমরা যেভাবে (এই টুর্ণামেন্টে) খেলে এসেছি, সেভাবে খেলতে পারলে আমরা ভাল করবো এবং জিতবো। সন্দেহ নেই ঢাকা ডায়নামাইটস অনেক ভাল দল। কিন্তু তারা কিছু কিছু ম্যাচে ভুগেছে এবং সবচেয়ে আশার কথা হলো, আমরা তাদের সাথে শেষ দুটি ম্যাচ জিতেছি।’




