স্ত্রী সুমিকে নিয়ে পিয়ানোয় মজলেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক: ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর নড়াইলের মেয়ে সুমনা হক সুমিকে বিয়ে করেন মাশরাফি। বিয়ের ৫ বছরের মাথায় প্রথমবারের মতো বাবা হন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ।এবার পিয়ানোর সামনে দেখা গেল বাংলাদেশ ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে (এমপি)। স্ত্রী সুমিও এসময় তার পাশেই দাঁড়ানো ছিলেন।
মাশরাফি তার ইনস্টাগ্রাম একাউন্টে এই ছবি আপলোড করেন। ছবিটির কোনো ক্যাপশন দেননি ক্যাপ্টেন। এদিকে এই গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকাটাই এই ছবির নেপথ্যের নন্দনতাত্ত্বিক সৌন্দর্য বলে অনেকে মনে করছেন।বুধবার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ছবিটি পোস্ট করেন তিনি।




