বিপিএলে ‘ফ্লপ’ হলেও কত কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন ক্রিস গেইল?
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ঘরোয়া মাঠের ক্রিকেট লিগের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ইতোমধ্যে ষষ্ঠ আসরের ফাইনালের মঞ্চ তৈরী। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম এখন প্রাণচাঞ্চল্যে টগবগ করে ফুটছে।শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা ডায়নামাটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস এর মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হচ্ছে এবারের বিপিএল। এবারের বিপিএল আগের সব আসরকে ছাপিয়ে গিয়েছে। ডিআরএস, এলইডি স্ট্যাম্প, ড্রোন ও স্পাইডার ক্যামেরা যুক্ত হয়েছিল। এসব প্রযুক্তি নিশ্চয় বিপিএলকে দিয়েছিল অন্য মাত্রা।
তবে তারকা ক্রিকেটার ভেড়ানোয় এবার বাকি আসরগুলো পেছনে পড়ে গেছে। এই প্রথমবার বিপিএলে খেলতে এসেছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও অ্যালেক্স হেলসরা। ঢাকা পর্ব শেষে সিলেট পর্বে রংপুর রাইডার্সে যোগ দিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। যাকে বলা হয় ক্রিকেটের ‘সুপরম্যান’। এদিকে ষষ্ঠ আসরে যে মহাতারকারা বিভিন্ন দলের হয়ে খেলেছেন তারা পারিশ্রমিক হিসেবে কত টাকা নিচ্ছেন? এই অঙ্ক কেউ প্রকাশ না করলেও জানা গেছে, তাদের কারও পারিশ্রমি তিন কোটি টাকা আবার কারও দুই কোটি কারও বা এক কোটি টাকা।
ক্রিস গেইল- যাকে বলা হয় ইউনিভার্সাল বস, তিনি এবারের আসরের প্রায় সবগুলো ম্যাচ খেলেছেন। ধারণা করা হচ্ছে এবারের আসরে পারিশ্রমিক হিসেবে তিনি প্রায় ৩ কোটি টাকা নিচ্ছেন। বাংলাদেশিদের মধ্যে কোটি টাকার খেলোয়াড় কমই আছে। গতবার কোটি টাকা পেয়েছিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান।




