257694

মালয়েশিয়ায় বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ৩ বাংলাদেশি আটক

বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। গত শুক্রবার সন্ধ্যায় মালয়েশিয়ার মেরিন পুলিশ ফোর্স (পিপিএম) তাদের আটক করে। তারা পোর্টক্ল্যাং পাবলিক জেটিতে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।আটক তিন বাংলাদেশির বয়স আনুমানিক ৩৬ থেকে ৪৫ বছর। জিজ্ঞাসাবাদের জন্য তাদের পোর্ট ক্ল্যাং পিপিএম অপারেশন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। তবে তাদের নাম জানা সম্ভব হয়নি।

পোর্ট ক্ল্যাং পিপিএম অপারেশন অফিসার, ডেপুটি সুপারিনটেনডেন্ট খায়রুদ্দীন জামাল জানান, আটকরা তাদের সহকর্মীর সঙ্গে দেখা করতে জেটিতে এসেছিলেন বলে মনে করা হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদে তারা একে অপরকে চেনেন না বলে জানিয়েছেন।কোনো বৈধ ভ্রমণ নথি প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় তাদের আটক করা হয় বলে জানান ওই অফিসার।তিনি বলেন,আটকদের ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৬৯/৬৩ এর ধারা ৬ (১)(গ) এর অধীনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ad

পাঠকের মতামত