রণবীর ক্যামেরা দেখতেই দীপিকাকে জড়িয়ে ধরে চুমু খেলেন! (ভিডিও)
বিনোদন ডেস্ক।। বলিউড অভিনেতা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের রসায়ন এখন সবারই জানা। বিয়ের আগে ক্যামেরা থেকে নিজেদের রসায়ন লুকিয়ে রাখলেও এখন বেশ খোলামেলাভাবেই নিজের ভালোবাসা জাহির করতে দেখা যাচ্ছে এই তারকা জুটিকে। গতকাল বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে এমনই এক মিষ্টি মুহূর্তে ক্যামেরাবন্দী হলেন রণবীর। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার সময় একদল পাপ্পারাজ্জিদের সামনে পড়েন তারা। এ সময় ফটোগ্রাফারদারের অনুরোধে তারা ক্যামেরার সামনে এসে পোজ দেন। তবে দীপিকার পরনে জিন্সে কিছুটা ময়লা আছে দেখতে পেয়ে নিজের টি-শার্টের হাতা দিয়েই তা পরিস্কার করে দেন রণবীর। এরপরই স্ত্রীকে ক্যামেরার সামনে জড়িয়ে ধরে মাথায় চুমু খান রণবীর। পরে ফটোগ্রাফারদের ধন্যবাদ জানিয়ে গাড়িতে ওঠেন এই দম্পতি। পুরো বিষয়টি তখন ক্যামেরায় ধরা পরে।
চুম্বনের ওই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রিয় তারকাদের এমন ভালোবাসা দেখে অনুরাগীরাও সিক্ত। একজন লিখেছেন, ‘একজন পুরুষের নিজের স্ত্রীকে এভাবে খেয়াল করা অন্যদের জন্যও সুন্দর শিক্ষা।’ আরেকজন লিখেছেন, ‘এই জুটিটা পারফেক্ট।’
গত বছরে নভেম্বরে ইতালির লেক কোমোতে রাজকীয় এক বিয়ের আয়োজন করেন রণবীর-দীপিকা। তবে বিয়ের পর স্বামীর বাসায় না থেকে অভিনেত্রী নিজের জন্য একটি ফ্ল্যাট কিনে সাজিয়ে নেন। চলতি বছরের শুরু থেকেই দীপিকার মুম্বাইয়ের সোহো হাউজের একটি অ্যাপার্টমেন্টে থাকেন এ দম্পতি।
https://www.instagram.com/p/BtT9RLgHB0A/?utm_source=ig_embed&utm_medium=loading




