সালমান খানের প্রাক্তন প্রেমিকারা যারা এখনো ‘সিঙ্গেল’!
বিনোদন ডেস্ক।। বলিউড অভিনেতা সালমান খান। কখনো সোমি আলি, কখনো বা হাল আমলের ক্যাটরিনা কাইফের সঙ্গে নাম জড়িয়েছে তার নাম। এতো নাম জড়ানোর পরেও ভাইজান এখনো সিঙ্গেল। এবং এখনো ‘সিঙ্গেল’ তার প্রাক্তন প্রেমিকারাও!
১. সালমানের প্রথম প্রেমিকা শাহিন বানু। কলেজ জীবনে শাহিনের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল সালমানের। ১৯৯০ সাল নাগাদ তাদের সম্পর্ক তৈরি হয়। শাহিন পরবর্তীতে বিয়ে করেন অভিনেতা সুমিত সায়গলকে। তাদের একটি মেয়েও হয়। বলিউড অভিনেত্রী সায়েষা সায়গল সালমান খানের প্রথম প্রেম, বলি সূত্র বলছে এমনটাই। পরবর্তীতে বিবাহবিচ্ছেদ হয়ে যায় সুমিত ও শাহিনের। বর্তমানে শাহিন সিঙ্গেল। কিন্তু কেনো ভেঙে গিয়েছিল সালমান শাহিনের সম্পর্ক?
২. সালমানের সঙ্গে সঙ্গীতা বিজলানির ঘনিষ্ঠতার কারণেই শাহিন সালমানের সম্পর্ক স্থায়ী হয়নি। সঙ্গীতার সঙ্গে বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল সালমান খানের। ১৯৯৪ সালের মে মাসে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। সালমান খানের সঙ্গে সঙ্গীতা বিজলানির সম্পর্ক ভেঙে যায়, সালমান অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়ায় প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে বিয়ে করেন সঙ্গীতা। ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সংসার করেছেন সঙ্গীতা। আজহারের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সঙ্গীতাও বর্তমানে ‘সিঙ্গেল’।
৩. সঙ্গীতার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই অভিনেত্রী সোমি আলির সঙ্গে ঘনিষ্ঠতা শুরু ভাইজানের। সোমি একটি সাক্ষাৎকারে বলেন, সালমানই তার প্রথম প্রেম। আট বছর পর সোমির সঙ্গে সলমনের বিচ্ছেদ হয়। তবে তার পর আর বিয়ে করেননি সোমি। প্রেমের সম্পর্কেও জড়াননি আর, জানিয়েছিলেন একটি সংবাদমাধ্যমকে।৪
৪. সালমান খানের সঙ্গে ১৯৯৭ সালে ‘হাম দিল দে চুকে সনম’-এর সেটে প্রেমের সূত্রপাত ঐশ্বর্যা রাইয়ের। কিন্তু সালমান-ঐশ্বর্যার প্রেম ভেঙে যায়। শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ করেন তিনি। সালমান খানের প্রেমিকাদের মধ্যে একমাত্র তিনিই বিয়ের পর স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যাকে নিয়ে দিব্যি ভালো আছেন।
৫. ঐশ্বর্যা রাইয়ের পর সালমানের সঙ্গে সম্পর্ক তৈরি হয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে। কিন্তু সেটিও স্থায়ী হয়নি। ক্যাটরিনা বর্তমানে সিঙ্গেল। সালমানের সঙ্গে সম্পর্ক ভাঙলেও বন্ধুত্ব রয়েছে ক্যাট সুন্দরীর। সামনেই মুক্তি পাচ্ছে তাদের ছবি ‘ভারত’।
৬. বর্তমানে মডেল অভিনেত্রী লুলিয়া ভান্তুরের সঙ্গে সালমানের সম্পর্কের গুঞ্জন রয়েছে। সালমান এখনো বিবাহিত নন। বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ সালমান, এমনটা প্রায়ই বলে থাকেন বলি তারকারাও। সূত্র: জিএন




