বন্ধ হয়ে যাচ্ছে দেশের প্রথম রেলস্টেশন
বন্ধ হয়ে যাচ্ছে দেশের প্রথম রেলস্টেশন। ইতোমধ্যে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় অবস্থিত এ রেলস্টেশন বন্ধে ৩০ জানুয়ারি, বুধবার কর্তৃপক্ষের চিঠি স্টেশনটিতে পৌঁছায়। এরপর থেকে টিকেট কাউন্টার ছাড়া বন্ধ হয়ে গেছে অন্য কার্যক্রম।আলমডাঙ্গায় দায়িত্বরত স্টেশন মাস্টার মিন্টু মিয়া জানান, ৩০ জানুয়ারি, বুধবার রেলস্টেশনের কার্যক্রম বন্ধ করতে একটি চিঠি স্টেশনে এসে পৌঁছেছে। চিঠিতে বলা হয়েছে, শুধু টিকেট মাস্টারের কার্যক্রম চালু থাকবে। ট্রেন আসা যাওয়ার তদারকিতে কেউ থাকবে না। সাতজন কর্মকর্তা-কর্মচারীকে অন্য স্টেশনে বদলি করে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা স্টেশন দেশের প্রথম রেলস্টেশন হিসেবে স্বীকৃতি পেয়েছে। ১৮৬২ সালের ১৫ নভেম্বর ব্রিটিশরা বাংলাদেশের প্রথম রেল পথ চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে কুষ্টিয়া জেলার জগতী পর্যন্ত চালু করেন। সে সময়ই চুয়াডাঙ্গা রেলস্টেশন বাংলাদেশের প্রথম রেলস্টেশন হিসেবে যাত্রা শুরু করে।




